1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গাড়ির সঙ্গে জড়িতরা সামান্য লোক নয়: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৯৪ Time View

গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা সামান্য লোক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌এরা প্রভাবশালী ও ক্ষমতাধর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, যার‍া ফিটনেসের কথা বলেন, তারাই আবার অন্যায়ভাবে ফিটনেসবিনহীন গাড়ি চালান। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাই গাড়ি বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করেন। তখন সরকারের অভিযান ব্যর্থ প্রমাণিত হয়।

মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, গাড়ি মালিকদের ডাকলেও তারা প্রাথমিক ভাবে আসেন না, অনেক পড়ে আসেন। এর সঙ্গে অনেক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় রয়েছে।

তবে আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে মত দেন ওবায়দুল কাদের।

তিনি আরো জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সচিব‍ালয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে ডাকা হয়েছিলো। এছাড়া মালিক সমিতিরও দু’তিনজনের সঙ্গে তার কথা হয়েছে।

চলমান অভিযান জনস্বার্থে পর্যালোচনা করতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

বুধবার (১৯ এপ্রিল) এবিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।

মন্ত্রী এ সময় আরো বলেন, গতকালের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ