1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

ইবি ছাত্রলীগের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৪৯ Time View

মুক্তবাংলায় ফুল দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের নিচ তলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইবি ছাত্রলীগীগের নতুন সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অমিত কুমার দাস, শামসুজ্জামন তুহিন, আব্দুল হান্নান, আলমগীর হোসেন খান, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মর্তুজা সিদ্দিকী খসরু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের পক্ষ থেকে ইবি ছাত্রলগের নতুন সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গৌতম কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, ড. মনজুর রহমান, ড. বাকী বিল্লাহ বিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি শাহীনুর রহমান বাংলা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ