1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল

উত্তর কোরিয়া প্রস্তুত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১১৬ Time View

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তরফ থেকে যে কোনো ধরনের সামরিক হামলা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘে পিয়ংইয়ংয়ের দূত সোমবার এমন হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশ যদি বুঝতে পারে যে যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তবে তা ঠেকাতে প্রয়োজনে নিজেরাই ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক হামলা চালাবে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হামলার সাহস দেখায় তবে উত্তর কোরিয়াও তা প্রতিহত করতে প্রস্তুত।’ যুদ্ধের উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া বলেও জানিয়েছেন কিম।

north-korea

কিম জানান, তাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হলে তারাও নিজস্ব কৌশল এবং পদ্ধতিতে পারমাণবিক হামলা চালাবো।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর শক্তির পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন। বর্তমানে সিওলে সফর করছেন তিনি।

তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশ কৌশলগত কারণে যে ধৈর্য এতোদিন দেখিয়ে এসেছে তা আর দেখানো সম্ভব হবে না। সম্প্রতি উত্তর কোরিয়া একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

north-korea

তার এমন সতর্কতার পরেই জাতিসংঘে উত্তর কোরিয়ার সহকারী রাষ্ট্রদূত কিম ইন রিয়োং এক বিবৃতিতে যুদ্ধের জন্য তার দেশের প্রস্তুতির কথা জানিয়েছে।

রোববার আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি তাদের ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন কিম নিজেই। তিনি জানিয়েছেন, আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা হয়েছে। যে কোনো সময়ই তা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ