1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

তিস্তা চুক্তি যেন না হয় সেজন্য বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১১০ Time View

বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয় সেজন্য বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইস্যু তৈরির কারখানা, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেই জন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে।
মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে উৎপাটনের। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ