1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আট কার্যদিবস পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১৪৮ Time View

টানা আট কার্যদিবস দরপতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে পেয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭২৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি।

মূল্য সূচক ও লেনদেন বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৩টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৫৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এসপিসিএল’র ৩৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।

লেনদেনে এরপর রয়েছে- ডরিন পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, বিডিকম অনলাইন লি. এবং আইডিএলসি।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫১০ পয়েন্টে। বাজারটিতে ৫২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৪৭ কোটি ২০ লাখ টাকা।

সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ