1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

১৪ দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে : নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৮২ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মো: নাসিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কেন্দ্রীয় ১৪ দল এক সাথে কাজ করছে। ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ১৪ দল অংশ গ্রহন করবে।’
সংগঠনের সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, মঈন উদ্দিন খান বাদল এমপি, নাজমুল হক প্রধান এমপি, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই ভারতের সাথে তিস্তা চুক্তি হবে এমন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। আমাদেরও তাঁর প্রতি আস্থা আছে। তাই আমরা আশা করি শেখ হাসিনার হাতেই তিস্তার সমস্যা সমাধান হবে।
তিনি বলেন, ইতোপূর্বে টেবিলে বসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রসীমা উদ্ধারসহ অনেক বিষয়ই শান্তিপূর্ণ সমাধান করেছেন। শেখ হাসিনার সময়ে তিস্তার সমস্যাও সমাধান হবে।
মোহাম্মদ নাসিম বলেন, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। দেশকে সামনের দিকে এগিয়ে নেবার পথে আজ অনেক বাধা। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ে ৭১-এর খুনিরা নতুন চেহারায় আর্বিভ’ত হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে ৭১এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকদের দোসরদের পারজিত করতেই হবে। চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই এখন বাংলাদেশে জঙ্গিরা হানা দেয়। ওরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। চক্রান্তকারীরা এখনও তৎপর রয়েছে। তাই ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ