1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাসের ধাক্কায় ডিএসসিসির পরিচ্ছন্নকর্মী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৮৭ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গুরমতী গুরিয়া (৫০) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন মনোয়ারা (৪০) নামে আরেক পরিচ্ছন্নকর্মী।

রোববার (১৬ এপ্রিল) ভোর পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপথ মোড় সংলগ্ন ধলপুরের ইসলামিয়া জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটির কিশোর চালক কাজী আলামিনকে (১৬) আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে ঘাতক বাসটিকেও। বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-১৫-১৪৫৭।

স্থানীয়রা জানান, সকালে গুরিয়া ও মনোয়ারা রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। এসময় রাঈদার ওই বেপরোয়া বাসটি তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হলে তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক গুরিয়াকে মৃত বলে ঘোষণা করেন। এখন চিকিৎসাধীন রয়েছেন মনোয়ারা। তারা দু’জনেই থাকতেন ধলপুরে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার কামাল উদ্দিন মুন্সি বাংলানিউজকে জানান, চালক কাজী আলামিনসহ বাসটিকে আটক করা হয়েছে। হতাহতদের ব্যাপারে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গুরিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ