1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

মোবাইলে কথা বলতে দিয়ে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১১৯ Time View

রাজশাহীর বাঘায় মোবাইলে কথা বলতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন প্রামানিক (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পিরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন উপজেলার বাউসা পূর্বপাড়া এলাকার পলান প্রামানিকের ছেলে। তিনি বাউসা টেকনিক্যাল অ্যান্ড বিজসেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ল্যাব সহকারী পদে কর্মরত ছিলেন।

বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে জরুরি প্রয়োজনে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাশের তেঁথুনিয়া বাজারে যাচ্ছিলেন নাসির উদ্দিন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন তিনি।

পথে পিরগাছা এলাকায়  মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ