1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রথমবার এফডিসিতে শুটিং করছেন জিৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৪৭ Time View

কলকাতার সুপারস্টার জিৎ যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’-তে অভিনয় করেছিলেন। সে ছবির শুটিংয়ে গেল বছর ঢাকার একটি পাঁচতারা হোটেল ও রূপগঞ্জে শুটিং করেছিলেন।

এবার জিৎ শুটিং করছেন এফডিসিতে। এটাই প্রথমবার। তিনি ‘বস ২’ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন দু’দিন আগে। পূবাইলে শুটিং সেরে আজ বৃহস্পতিবার শুটিং করছেন বাংলাদেশ চলচ্চিত্রের কারখানা খ্যাত এফডিসিতে।

জিতের সঙ্গে রয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ‘বস ২’ ছবির পরিচালক বাবা যাদব। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জাগো নিউজকে জানায়, এফডিসির তিন নম্বর ফ্লোরে ‘বস ২’ ছবির একটি সিকোয়েন্সের শুটিংয়ে দিনভর অংশ নিচ্ছেন জিৎ। দৃশ্যধারণের কাজ শেষ করে আজ রাতেই তিনি কলকাতায় উড়াল দেবেন।

জিৎ-নুসরাত ফারিয়া ছাড়াও ‘বস ২’ ছবিতে অভিনয় করছেন কলকাতার সেনসেশন গার্ল শুভশ্রী। আরও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, বাংলাদেশের অমিত হাসান, সীমান্তসহ অনেক প্রিয় মুখকে।

‘বস ২’ ছবির গান ও বেশিরভাগ শুটিং শেষ হয়েছে ইন্ডিয়া ও ব্যাংককে। নির্মাতা-কলাকুশলীরা আশা করছেন, ‘বস ২’ আসছে রোজা ঈদে রেকর্ড পরিমাণে ব্যবসা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ