1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সাতখুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১১৬ Time View

নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন আদলতে আত্মসমর্পণ করেছেন। তিনি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেন আদালত। এসময় নুর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের রায় ঘোষণা করা হয়। এ মামলার প্রথম থেকে জামাল উদ্দিন পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়।

এর তিনদিন পর শীতলক্ষা নদীতে বন্দর উপজেলার কলাগাছিয়া শান্তিনগর এলাকায় তাদের মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ