1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গণভবনে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১০৩ Time View

পহেলা বৈশাখে সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন।

বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও সমগ্র দেশবাসীকে এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি বলেন, বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ নতুন বার্তা নিয়ে আসে। নববর্ষের নতুন বারতা বাঙালি জাতির জীবনে প্রতিটি ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ঐক্যবদ্ধ উৎসব হচ্ছে বাংলা নববর্ষ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের শুভ দিনে দেশবাসী সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। দেশের সকল মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিবৃতিতে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ