1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

স্মার্টফোনে মোশন সেন্সর থেকে হ্যাক হতে পারে পাসওয়ার্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ২২৮ Time View

স্মার্টফোনের মোশন সেন্সর থেকেও হ্যাক হতে পারে পাসওয়ার্ড। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনে যখন গোপন তথ্য বা পাসওয়ার্ড দেয়া হয়, তখন শুধু স্মার্টফোনের মোশন সেন্সরকে হাতিয়ার করেই সেই তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একদল সাইবার বিশেষজ্ঞ হাতে-কলমে দেখিয়েছেন, মোশন সেন্সরের মাধ্যমেই ফোনের পিন নম্বর হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

গবেষকরা জানান, অধিকাংশ গ্রাহকই বুঝতে পারেন না, কখন তাদের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে যাচ্ছে। এমনকি, ফোনের মধ্যে যে প্রায় ২৫টি বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে, তার অধিকাংশ সম্পর্কেই ওয়াকিবহাল নন তারা।

বিশেষজ্ঞ দলের অন্যতম সদস্য মারিয়ম মেহরনেজাদ বলেছেন, অধিকাংশ স্মার্টফোন, ট্যাবলেটের মধ্যে একাধিক সেন্সর রয়েছে। যেমন- জিপিএস, ক্যামেরা, মাইক্রোফোন, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, এনএফসি, রোটেশন সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটার।

সাইবার বিশেষজ্ঞদের মতে, ম্যালওয়্যার ও মোশন সেন্সরকে ব্যবহার করে ফোন থেকে কল টাইমিং, গ্রাহক ফোনে কখন কী করছেন তার বিস্তারিত তথ্য ছাড়াও, টাচ ফাংশন এবং পিন ও পাসওয়ার্ডের দখল নিতে পারে হ্যাকারা।

মারিয়ম জানান, মানুষ তাদের স্মার্টফোনে ক্যামেরা ও জিপিএসের ওপর বেশি সময় ব্যয় করেন। কিন্তু, অন্য সেন্সরগুলি যে তাদের ফোনে আড়ি পেতে রয়েছে তা নিয়ে তারা উদাসীন।

বর্তমানে সেন্সর হলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের ইউএসপি। কারণ, মোবাইল ফোনের ব্যবসার সাফল্য অনেকটাই নির্ভর করছে সেন্সরের সংখ্যার ওপর- জানান মারিয়ম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ