1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নববর্ষের অনুষ্ঠানে প্রবেশে ডিএমপির নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১১২ Time View

এবার নববর্ষ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি সড়ক। দিনটি উদযাপনের জন্য রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে নানা রকমের অনুষ্ঠান।

এসব অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে যাতে নগরবাসী উপভোগ করতে পারে সে লক্ষ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে নির্দিষ্ট কয়েকটি গেট দিয়ে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। বাহির হওয়ার জন্যেও রয়েছে আলাদা গেট।

রমনা পার্ক :
প্রবেশ পথ : অরুণোদয় গেট (বেইলি রোডের শেষ প্রান্ত, সুগন্ধা’র বিপরীতে), রমনা রেস্তোরাঁ গেট ও অস্তাচল গেট (শিশুপার্কের বিপরীতে)।

বাহির হওয়ার পথ : উত্তরায়ণ গেট (পুলিশ ভবন ক্রসিং, মিন্টু রোডের শেষ প্রান্ত) ও বৈশাখী গেট (ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বিপরীতে)।

প্রবেশ এবং বাহির : শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী ও অস্তাচল গেটের মাঝামাঝি)।

সোহরাওয়ার্দী উদ্যান :
প্রবেশ পথ : শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও চারুকলার বিপরীতে ছবির হাট গেট।
বাহির হওয়ার পথ : আইইবি গেট, কালী মন্দির গেট ও তিন নেতার মাজার গেট।

বন্ধ থাকবে : টিএসসি গেট (রাজু ভাস্কর্য এর বিপরীতে)।

নিজেদের নিরাপত্তার স্বার্থে নগরবাসীকে এই নির্দেশনা মানার অনুরোধ করেছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ