1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

মাশরাফি নন রূপগঞ্জের অধিনায়ক মুশফিক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১০৬ Time View

দীর্ঘ ক্যারিয়ারে কখনও ঘরোয়া ক্রিকেটে একই দলের হয়ে খেলেননি মাশরাফি বিন মর্তুজা আর মুশফিকুর রহীম। এই প্রথমবারের মত তারা হলেন সতীর্থ। আগামীকাল (বুধবার) থেকে শুরু হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন জাতীয় দলের এই দুই অধিনায়ক। আর ঘরোয়া এই লিগে দলটির নেতৃত্ব দিবেন মুশফিকুর রহীম।

নাম প্রকাশ না করার শর্তে লিজেন্ডস অব রূপগঞ্জের এক শীর্ষ কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জানান, `আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য মাশরাফি ও মুশফিক সব ম্যাচ খেলতে পারবেন না। তবে তারা যে কয় ম্যাচ খেলবেন ওই ম্যাচগুলোতে মুশফিক অধিনায়কত্ব করবেন।`

এদিকে মুশফিকে অধিনায়কত্ব নিয়ে এই কর্মকর্তা আরও বলেন, `প্রথম মুশফিক দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। তবে মাশরাফির কথাতেই শেষ পর্যন্ত ম্যাচে অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন।`

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি-মুশফিকের দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ