1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় রিকশাচালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১৫৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের চাপায় আলী আকবর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর আলীনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রিকশাচালক আলী আকবর আলীনগর গ্রাম থেকে রিকশা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকালবাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক আলী আকবর মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।তবে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ