1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শাকিবের সংবাদ সম্মেলন হচ্ছে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১৮৯ Time View

শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে সোমবার বিকেল থেকে সমালোচনার ঝড় বইছে দেশের গণমাধ্যমগুলোতে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান নানা বিষয়ে খোলামেলা কথা বলেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি নায়ক শাকিব খানের ব্যাপারে বিভিন্ন অভিযোগও আনেন। পুরো বিষয় নিয়ে কথা বলার জন্য আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন শাকিব খান।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সাংবাদিকরা যখন সংবাদ সম্মেলন কাভার করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন শাকিব খান জানালেন তিনি আজ সংবাদ সম্মেলন ডাকেননি।

শাকিব বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইমেজ নষ্ট করার জন্য এই গুজব ছড়িয়েছি। তিনি সংবাদ সম্মেলন ডাকেননি।

উল্লেখ্য, সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু মুখ খোলায় কিছুটা ক্ষুব্দ হোন শাকিব খান। দিনভর তিনি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম তথ্য দিয়েছেন। তিনি বেশকিছু গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অপু। সে আমার বউ হতে চায়নি। তাই অপেক্ষা করতে পারলো না। সে নায়িকা হওয়াকেই প্রাধান্য দিয়েছে। তাই সবকিছু প্রকাশ্যে এনে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছে।’

কিন্তু শাকিব খান বলেন, অপুর কোলে দেখতে পাওয়া আব্রাহাম খান জয় তারই পুত্র। তবে অপুকে তিনি বিয়ে করেননি। ঘনিষ্ঠ মুহূর্তে অসাবধানতার খেসারত এই সন্তান। এই মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ