1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা ট্যানারি মালিক-শ্রমিকদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৮৯ Time View

আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে হাজারীবাগের ট্যানারিতে সেই সংযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন ট্যানারি মালিক-শ্রমিকরা। এই দাবি বাস্তবায়ন না হলে মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ।

তিনি বলেন, ১২ এপ্রিল ঢাকা ট্যানারি মোড় থেকে হাজারীবাগে কালো পতাকাসহ মৌন মিছিল করা হবে। ১৫ এপ্রিল চামড়া সেক্টর সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা এবং ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হলে বিসিক অফিস ঘেরাও করা হবে।

তবে শেষ কর্মসূচিটির দিনক্ষণ পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান শাহীন আহমেদ। এদিকে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ট্যানারী মালিক শ্রমিকদের সমাবেশ দুপুর পৌনে ১ টায় শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ