1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১০০ Time View

দেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন টাইগার ওপেনার তামিম ইকবাল। চলতি মৌসুমে টাইগার এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১৪৫ রান। এর আগে ০৯-১০ মৌসুমে ১০৮২ রান করে বাশারের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন এই তারকা। এবার নিজের গড়া রেকর্ডই আবার ভাঙলেন।

আফগানিস্তান দিয়ে শুরু। আর শেষ হল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। দীর্ঘ এক মৌসুমে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৩ ম্যাচে মাঠে নামেন তামিম। ৩ টি সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরির মাধ্যমে তামিম করেন ১১৪৫ রান। এর আগে ২০০৯-১০ মৌসুমে ১০৮২ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। তামিমের ওই রান অবশ্য এবার ছাড়িয়ে গেছেন সাকিবও। এবার ১১৩৯ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে বল হাতে সাকিবের সুযোগ ছিল নিজের আগের রেকর্ডটি ভাঙার। তবে ২৪ ম্যাচে ৪৯ উইকেট এই তারকার। আর মাত্র ৩ উইকেট পেলেই বাংলাদেশের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিজের রেকর্ড ছুঁতে পারতেন সাকিব।

  ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ  গড় ১০০/৫০ মৌসুম
তামিম ইকবাল ২৩ ২৯ ১১৪৫ ১২৭   ৩৯.৪৮ ৩/৬ ২০১৬-১৭
সাকিব আল হাসান ২৪ ৩০ ১১৩৯ ২১৭   ৩৭.৯৬ ২/৬ ২০১৬-১৭
তামিম ইকবাল ২১ ২৬ ১০৮২ ১৫১  ৪১.৬১ ২/৮ ২০০৯-১০
হাবিবুল বাশার ১৮ ২৫ ৮৯৯ ১০৮ ৩৫.৯৬ ১/৭ ২০০৩
মুমিনুল হক ১৭ ২০ ৮৭৯ ১৮১   ৫১.৭০ ৩/৪ ২০১৩-১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ