1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পঞ্চগড়ে ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১১২ Time View

পঞ্চগড়ে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে সজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার দ্বারিকামারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব জেলা সদরের মিঠাপুকুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দ্বারিকামারী এলাকার চাওয়াই নদী থেকে বালুভর্তি ট্রাক্টরটি নদী থেকে সড়কে তোলেন ট্রাক্টর চালক সজিবের সহকারী মানিক। এক পর্যায়ে সড়কে চলন্ত অবস্থায় সজিব ট্রাক্টরটিতে উঠতে গেলে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ