1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ চিন্তা করা কঠিন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৬৯ Time View

সময়টা খুব ভালো যাচ্ছে না আর্জেন্টিনার। বলিভিয়ার কাছে হেরে রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। এর মধ্যে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। তবে সবকিছু ছাপিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা, এমনটাই বিশ্বাস ব্রাজিলের রাইটব্যাক দানি আলভেজের।

সম্প্রতি ফিফাডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই রাইটব্যাক বলেন, ‘ঐতিহ্যগতভাবেই আর্জেটিনা ফুটবলের পরাশক্তি। ওদের মেসি, মাচেরানো, দিবালাদের মত দারুণ সব খেলোয়াড় আছে। সেরাদের ছাড়া বিশ্বকাপের কথা চিন্তা করা কঠিন। আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপেও খেলবে।’

আর্জেন্টিনার সামনে মূল পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকলেও বাছাই পর্বে ১৪ ম্যাচে ১০ জয় নিয়ে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তবে বাছাই পর্ব শুরুর চিত্রটা মোটেও সুখকর ছিল না। প্রথম ৬ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছিল সেলেসাওরা।

এ নিয়ে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ‘আসলে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব খুব কঠিন। এখানেই প্রতিনিয়ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলার মতো দেশে খেলতে যেতে হয়। পরিবেশ অনেক প্রতিকূল হওয়ায় এ ম্যাচগুলো খুব কঠিন।কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেভাবেই প্রস্তুত হওয়া এবং কোনো অজুহাত না দেখানো। বাছাইপর্ব হলো আপনি কতটা পরিণত সেটার পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ