1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৯৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভারতের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের মহান নেতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান নিবেদনে রাজঘাটে যমুনা নদীর তীরে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাঁর শবদাহের স্থানটিকে ঘিরে এখানে কালো মার্বেলের প্লাটফরম বসানো হয়েছে।
প্রধানমন্ত্রী পরে শনিবার হায়দ্রাবাদ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গতকাল চার দিনের সরকারি সফরে নয়াদিল্লীতে পৌঁছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ