1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

২শ বছরের প্রাচীন মসজিদ গুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৯৭ Time View

মিয়ানমারের বুথিডাওং পৌরসভার একটি প্রাচীন মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভেঙে ফেলা ওই মসজিদটি ২শ বছরের প্রাচীন।

বুথিডাওংয়ের লাওয়াই ডেক গ্রামে ওই মসজিদের অবস্থান। স্থানীয় লোকমুখে জানা যায় ব্রিটিশরা আসার অাগে এমনকি আরাকান প্রদেশে ব্রিটিশদের আগমণের পূর্বে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

ব্রিটিশ শাসনামলে মসজিদের পাশের রাস্তায় দোকানপাট, বাজার চালু হয়। ওই বাজারটি বোতলি বাজার নামেই পরিচিত। ১৯৯০ সাল থেকে মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে।

এতোকিছুর পরও মিয়ানমার সরকারের দাবি, আরাকান রাজ্যের সঙ্কট নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ প্রার্থনাসহ সব ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার রোহিঙ্গা মুসলিমরা। ২০১২ সাল থেকে সরকারিভাবে আরাকানের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর প্রার্থনা করার ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

মিয়ানমারে বিভিন্ন শাসনামলে রোহিঙ্গাদের ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ