1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

শেখ হাসিনার সফরে নৈশভোজে থাকছেন মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১০৬ Time View

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন হাসিনা। তিস্তা পানি চুক্তিসহ ভারত, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় সেই বৈঠকে উঠে আসবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের প্রধানমন্ত্রীর সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিলসহ সারদা, রোজভ্যালি বিভিন্ন ঘটনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত সম্প্রতি চরমে উঠেছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির দ্বৈরথও বড়েছে নানা বিষয় নিয়ে। তার মধ্যেই উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গঠন, অবৈধ কসাইখানা বন্ধকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে।

শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে যোগ দিতে মমতাকে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির ফোনের পর নবান্নের একটি সূত্র জানিয়েছে, মমতা ৭ এপ্রিল রাতে দিল্লি গিয়ে ৮ তারিখ নৈশভোজে উপস্থিত থাকবেন।

এর আগে নৈশভোজে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। ওই সময় নৈশভোজে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত কোনো ইঙ্গিত দেননি তিনি।

তবে রাষ্ট্রপতি ফোন করার পর নৈশভোজে যোগ না দেয়াটা মমতার জন্য কঠিন হয়ে পড়বে বলেই তিনি নৈশভোজে অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। নৈশভোজে শুধু মমতা নন আমন্ত্রণ জানানো হয়েছে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদেরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ