1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বৃহস্পতিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব সড়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১০৯ Time View

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে কাবা শরিফ ও মসজিদে নববীর খতিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

তাই এদিন সম্মেলনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর দুটি সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ২৫টি সড়কের অভিমুখে ব্যারিকেড দিয়ে ডাইভারশন দেয়া হয়েছে। নগরবাসীকে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্ত্বর ক্রসিং পর্যন্ত দুইপাশ দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

যেসব সড়কে ডাইভারশন দেয়া হবে :
বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি, বাংলামটর, মগবাজার, পরিবাগ, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টুরোড পূর্বপাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদকের গলি, কার্পেটগলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড়, শহীদুল্লাহ হল, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং রোমানা চত্ত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনে যান চলাচলে ডাইভারশনের জন্য ব্যারিকেড ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ