1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৮ Time View

আশুলিয়ায় মো. দেলোয়ার দেওয়ান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

বুধবার সকালে আশুলিয়ার বাইদগাও এলাকা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সে বাইদগাও এলাকার আমান দেওয়ানের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ওই শিক্ষার্থী গত রাতে বাসায় ফিরে নিজ কক্ষে প্রবেশ করে। সকালে স্বজনরা বাড়ির পাশের একটি কাঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ