1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পরিত্যক্ত বসতবাড়ী সরকারের হেফাজতে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১০৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পরিত্যক্ত বসতবাড়ী সরকারের হেফাজতে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শেরে বাংলানগরে একনেক সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, পরিত্যক্ত বসতবাড়ী যেন সরকারের বেহাত না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুসাশন হচ্ছে-পরিত্যক্ত এসব বসতবাড়ীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য নতুন ভবন নির্মাণ করতে হবে। পরিত্যক্ত এসব জমির উপযুক্ত ব্যবহারও নিশ্চিত করতে হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা প্রত্যেক সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে চাই। যাতে তারা সুষ্ঠু পরিবেশে বসবাস করতে পারেন। এতে তাদের কাছ থেকে আরো ভাল সেবা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী সব জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিসে পর্যায়ক্রমে আধুনিক ভবন নির্মাণসহ অফিস আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ