1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

অটিস্টিক শিশুদের সুপ্ত মেধা বিকাশে বিশেষ গুরুত্ব দিতে ও য‌ত্ন নিতে হবে : সায়মা ওয়াজেদ হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৬৪ Time View

অটিজম ও নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডারস বিষয়ে বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, সমাজে মূল্যবান অবদান রাখতে সুপ্ত মেধার বিকাশে অটিজম আক্রান্ত শিশুদের ব্যাপারে বিশেষ গুরুত্ব ও যত্নের প্রয়োজন।
তিনি মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অধিবেশনে আর্ট বুক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘অটিজম শিশুদের জন্য এক জটিল রোগ। ভালোভাবে বেড়ে ওঠার জন্য তাদের আলাদাভাবে চিকিৎসা ও বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে।’
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা দিতে ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বিশ্বের সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
রঙিন আর্ট পুস্তকের মত রাঙিয়ে সারা পৃথিবীর সাথে মিলে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে স্পিকার বলেন, তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ বিশেষ ভূমিকা পালন করতে পারেন।’
১৩৬তম আইপিইউ এসেম্বলির মত এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদেশীদের উপস্থিতিতে এমন একটি আর্ট পুস্তকের মোড়ক উন্মোচন এ কাজের প্রতি বিদেশীদের সংহতির বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন চিত্রকর্মসংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এ সকল ব্যক্তির জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনন্য ছবিতে দক্ষতা সম্পন্ন শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জল চিত্রকর্ম আর্ট পুস্তকটিতে স্থান পেয়েছে। চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ