1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

প্রতিবন্ধিদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যদের প্রতি স্পিকারের আহবান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৯ Time View

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বিশ্বের সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি হলে সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহ ও সম্পাদনায় বিশেষভাবে প্রকাশিত সক্ষমদের সম্ভাবনায় পথচলা শীর্ষক আর্ট বুক অনন্য ছবি ইউনিক গ্লিমপেসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
আর্ট পুস্তকের রঙিন রঙের মত রাঙিয়ে সারা পৃথিবীর সাথে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাবেন প্রত্যয় ব্যাক্ত করে স্পিকার বলেন, ‘সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ ভূমিকা পালন করতে পারেন।’
১৩৬তম আইপিইউ এসেম্বলির মত এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদেশীদের উপস্থিতিতে এমন একটি আর্ট পুস্তকের মোড়ক উন্মোচন এ কাজের প্রতি বিদেশীদের সংহতির বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন চিত্র কর্মসংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্স প্রাপ্ত স্কুল সাইক্লোজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এ সকল ব্যক্তির জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনন্য ছবিতে দক্ষতা সম্পন্ন শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জল চিত্রকর্ম স্থান পেয়েছে। এই চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ