1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

বেতনের অর্থ দান করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ১০০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেতনের কিছু অংশ ন্যাশনাল পার্কের পরিষেবার জন্য দান করেছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার এক ঘোষণা য় বলেছেন, পার্ক, স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য সেবামূলক কাজে নিয়োজিত সরকারি সংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম তিন মাসের বেতন দান করছেন।

জন স্পিসার ৭৮ হাজার ৩শ ৩৩ ডলারের ওই চেক গত সোমবার স্বরাষ্ট্র সচিব রায়ান জিঙ্কের হাতে তুলে দেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগেই বেতন না নেবার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর নিউ হ্যাম্পশায়ারে তিনি বলেছিলেন, ‘প্রথমেই যেটা আপনাদের বলতে চাই তা হলো, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি কোনো বেতন নেবো না। এটা আমার জন্য বড়ো কোনো ব্যাপার নয়।’

তবে ইউএস কোড ওয়েবসাইটে উল্লেখ আছে, ‘প্রেসিডেন্ট সকল সুযোগ সুবিধাই নেবেন। বছরে চার লাখ মার্কিন ডলার বেতন হিসেবে প্রেসিডেন্টকে মাসিক বেতন দেয়া হবে রাষ্ট্রীয় খাত থেকে। এছাড়াও অন্যান্য ব্যয় হিসেবে আরও ৫০ হাজার মার্কিন ডলার দেয়া হবে।’

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বাৎসারিক যে চার লাখ ডলার পাবেন, তা তিনি নেবেন না।’

কিন্তু বেতন না নিয়ে কোনো এজেন্সিকে তা দিয়ে দেওয়ার বিষয়টির সমালোচনা করছেন অনেকেই। তাদের যুক্তি কোনো এজেন্সিকে অর্থ দানের মধ্য দিয়ে বড়ো অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন তিনি।

গত মাসে জন স্পিসার জানিয়েছিলেন, বছর শেষে ট্রাম্প তার বেতনের সম্পূর্ণ অর্থ প্রদান করবেন। কিন্তু প্রথম ত্রৈমাসিক বেতন দিয়ে দিলেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ