1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

পহেলা বৈশাখে চালু হচ্ছে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ১২১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালেই চালু হচ্ছে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে পতাকা নেড়ে এ ট্রেনের উদ্বোধন করবেন।

তবে বহুল আলোচিত খুলনা-কলকাতা রুটে ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করবে আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ থেকে।

ভারতীয় রেল বোর্ডের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অন্যতম সংবাদমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর পহেলা বৈশাখ থেকে নিয়মিত যাতায়াত করবে দ্বিতীয় এ মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এটি বনগাঁ লাইন দিয়ে সীমান্ত স্টেশন পেট্রাপোল-বেনাপোল দিয়ে চলাচল করবে।

ভারতের পূর্ব রেল বোর্ড সূত্র জানিয়েছে, রেল বোর্ড থেকে নির্দেশ পেয়ে গত শুক্রবার বনগাঁ সীমান্তের পেট্রাপোল স্টেশন পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন অগ্রবাল।

তিনি এ সময় নিয়মিত ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত সময়েই শেষ করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ