1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের সাক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৭৪ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর পেশাগত মান বাড়াতে উভয় দেশের এই বাহিনীর মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, নবনিযুক্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াত শনিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
আবদুল হামিদ ভারতীয় সেনা প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সফর বিনিময় এবং যৌথ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠান একটা ভূমিকা রাখবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সেনাবাহিনীসহ ভারতীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সুস্পষ্টভাবে বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের অবদানের কথা বাংলাদেশ ও এদেশের জনগণের স্মরণ থাকবে।’ তিনি আরো বলেন, দু’টি প্রতিবেশী দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।
ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ভারত ও বাংলাদেশের সশ¯্র বাহিনীর মধ্যকার বন্ধন খুবই ভাল।
তিনি দু’দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের অত্যন্ত ইতিবাচক ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
ভারতীয় সেনা প্রধান আশা প্রকাশ করেন যে প্রশিক্ষণ বিনিময় উভয় দেশের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এবং এই সম্পর্ক আরো বাড়াতে সহায়ক হবে।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ