1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভারত ভুল করছে : চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৩৮ Time View

তিব্বতের নেতা দালাই লামাকে অরুণাচল প্রদেশে আসতে দিয়ে ভারত ভুল করছে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। তিব্বতের এই আধ্যাত্মিক নেতার সফরের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।

তিনি বলেছেন, অরুণাচল সীমান্তে দালাই লামার প্রবেশের তীব্র বিরোধিতা করছে চীন। এমনকি তিব্বতের এই নেতার সফরে ভারতের ভূমিকা নিয়েও চিন্তা-ভাবনা করছে বেইজিং।

গত কয়েক মাস ধরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে বেইজিংয়ের। পাক অধিকৃত কাশ্মিরের ভেতর দিয়ে ওই করিডোর নির্মাণে ভারত বিরোধিতা করা দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।

এরই মাঝে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সফর ঘিরে আবারও চীন-ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ভারতের অরুণাচলে তিব্বতের এই ধর্মীয় নেতার প্রবেশ মেনে নেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে চীন। অরুণাচল সফরের লক্ষ্যে শনিবার আসাম প্রদেশে পৌঁছেছেন দালাই লামা।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচল সফর করবেন দালাই লামা। অরুণাচলের কিছু অংশ চীনের ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং। দালাই লামার অরুণাচল সফরে সেখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মুখপাত্র লু ক্যাং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ