1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

পাকিস্তানে বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত, আহত ৫০

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৪৪ Time View

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার শিয়া প্রধান এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
এদিকে চিকিৎসকরা জানান, কুররাম জেলার রাজধানী পরাচিনারে এ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশংকা করছেন।
সরকারি হাসপাতালের সার্জন মঈন বেগুম এএফপিকে বলেন, ‘পরাচিনার বাজারে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও আরো ৫০ জন আহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং আহতদের এখনো হাসপাতালে আনা হচ্ছে।’
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ আলী খান মসজিদের কাছে ঘটানো এ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এতে অনেক লোক আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।’
এর আগে গত জানুয়ারিতে অপর এক বাজারে বোমা হামলায় ২৪ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ