1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলন ডিসেম্বরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট এনজিও-আইএনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সুষ্ঠুভাবে সম্মেলন আয়োজনের জন্য ১১টি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি প্রতি ১৫ দিনে একবার ও মূল উপদেষ্টা কমিটি প্রতিমাসে একবার বৈঠকে বসে সম্মেলন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে।

সভায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (৩ ডিসেম্বর) পালনকে সংযুক্ত করে এ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন।

সভায় প্রাথমিকভাবে মন্ত্রী পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তিন থেকে সাড়ে তিনহাজার দেশি-বিদেশি প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে এ বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে নভেম্বরে দিল্লীতে অনুষ্ঠিত এএমসিডিআর সম্মেলনে একে প্রতিবন্ধিতা ও দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ১ম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে ঘোষণা করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ