1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

নাসিরের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ১১২ Time View

দীর্ঘ দিন থেকেই জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন ইমার্জিং টিম এশিয়া কাপে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন। ব্যাট হাতে তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। আর তার দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুলের হাফ সেঞ্চুরির উপর ভর করে নেপালের বিপক্ষে ২৫৭ রান করেছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। দলীয় ১ রানেই সাজঘরে ফিরে যান আজমীর আহমেদ। অবিনাশ করনের বলে আসিফ শেখের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান পাওয়া এই পারফরমার।

তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের অপরাজিত হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান (৭)। নিজের তৃতীয় ওভারে অবিনাশের তৃতীয় শিকার হন মোহাম্মদ মিঠুন (০)। এরপর দ্রুত শান্ত (৪) বিদায় নিলে চাপে পড়ে মুমিনুল বাহিনী।

এরপর দলের হাল ধরেন মুমিনুল ও নাসির। দুইজনে মিলে গড়েন ৭৮ রানের জুটি। এরই মধ্যে অধিনায়ক মুমিনুল তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ৬১ রান করে তার বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাট করে সেঞ্চুরি তুলে নেন নাসির। আর তার ব্যাটে ভর করে শুরু ব্যর্থতা কাটিয়ে ২৫৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ