1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

প্রধানমন্ত্রী আজ বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ১২৯ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ব্যক্তিগত দিনলিপি বিষয়ক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র প্রকাশনা উৎসব আজ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলা একাডেমী আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
বাংলা একাডেমী জানায়, প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহানা।
অনুষ্ঠানে গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং অধ্যাপক মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মজীবনীমূলক এই ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি বঙ্গবন্ধুর দ্বিতীয় গ্রন্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। ৩৩২ পৃষ্ঠার এই বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাস্মৃতি স্থান পেয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা জীবনই সংগ্রামের। এ দেশের শোষিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি যৌবনের বেশিরভাগ সময়ই কারাগারে কাটিয়েছেন। তার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিতে জেল জীবনের অনেক কথাই রয়েছে। তবে ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুর জেল জীবনের দৈনন্দিন বিবরণ বা ডায়েরির ওপর নির্ভর করে প্রকাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ