1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বঙ্গোপসাগরে লুণ্ঠিত ট্রলারসহ ১৩ জলদস্যু আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১৩০ Time View

বঙ্গোপসাগরে লুণ্ঠিত ফিশিং ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৩টি পিস্তল, ২২ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১০টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৪৮৭ টাকা জব্দ করা হয়েছে।

একই সঙ্গে ট্রলার থেকে অপহৃত ৭ মাঝিকে উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে গভীর সাগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে আটক জলদস্যু ও উদ্ধার মাঝি-মাল্লাদের পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব-জোনের কর্মকর্তা লে. কমান্ডার মো. ওমর ফারুক অভিযান ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের জিম্মি করে রাখার খবরে কোস্টগার্ডের তাজউদ্দিন জাহাজের অধিনায়ক কমান্ডার এম নাজমুল হাসান জাহাজ নিয়ে ওই ট্রলারের কাছে যায়।

CGB

কোস্টগার্ড জাহাজ আসতে দেখে জলদস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ১৩ জনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

পরে দস্যুদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২২ রাউন্ড তাজা গুলি, ৩টি চাপাতি, ১০টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৪৮৭ টাকা জব্দ করা হয়।

পাশাপাশি ইঞ্জিনচালিত কাঠের বোট উদ্ধার করা হয়েছে। সেখান থেকে মালামাল জব্দ করা হয়। আটক বোটের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

মামলার পর মালামাল ও জলদস্যুদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পূর্ব-জোনের কর্মকর্তা লে. কমান্ডার মো. ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ