1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জে ভুয়া এসআইসহ গ্রেফতার ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৭৯ Time View

মানিকগঞ্জে ভুয়া এসআইসহ ২০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ওয়াকিটকি, খেলনা পিস্তল ও পঁচাত্তর হাজার টাকা উদ্ধার হয়েছে। রোববার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রোববার বিকেলে শহরের আমিন ক্লোথ স্টোরে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার সময় বাবু দেওয়ান নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, খেলনা পিস্তল ও ভয় দেখিয়ে দোকান থেকে নেয়া থ্রি-পিচ, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি উদ্ধার করা হয়। বাবু দেওয়ান সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এছাড়া গত রাতে জেলার গোয়েন্দা শাখা ও থানা পুলিশের বিশেষ অভিযানে সাটুরিয়া্ উপজেলার চর তিল্লী গ্রাম থেকে আলিনুর ইসলাম, মাসুদ রানা, ময়নাল হক, নূর হোসেন, সদর উপজেলার আইরমারা থেকে বাবুল ওরফে বাবু, শিবালয় থানার টেপড়া থেকে জুয়েল রানা, সিংগাইর উপজেলার রসুলপুর থেকে দিদারুল ইসলাম ওরফে দিপু, হরিরামপুর্ উপজেলার বাসুদেবপুর গ্রামের নয়ন চক্রবর্তীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ মাদক কেনা-বেচার টাকা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ