1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ঢাকাকে অধিকতর বাসযোগ্য মহানগরী করে গড়ে তোলা হবে : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৭৩ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগরীকে যেমন অধিকতর বাসযোগ্য করে গড়ে তোলা হবে এবং প্রাকৃতিক জলাশয়সমূহ যেকোন মূল্যে রক্ষা করা হবে।
তিনি বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১১তম সভায় সভাপতির বক্তব্যে কালে এ কথা বলেন।
সভায় পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ড্যাপ বাস্তবায়ন হলে ঢাকার জলাবদ্ধতা দূর হবে। এতে ঢাকা মহানগরী একটি সমন্বিত কাঠামোয় গড়ে উঠবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে ধারণ ক্ষমতার চেয়ে অধিক জনসংখ্যা বসবাসের ফলে অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এক্ষেত্রে প্রাকৃতিক জলাধার সমূহ সংকুচিত হয়ে পড়েছে। তাই ঢাকা জলাবদ্ধতার সমস্যায় ভুগছে।
তিনি বলেন, ড্যাপে উত্থাপিত আপত্তি সমূহ নিষ্পত্তির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি ডিটেইল এরিয়া প্ল্যান উপহার দেয়া হবে।
মন্ত্রী ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সরবরাহের বিষয়গুলো উল্লেখ করে বলেন, ঢাকা মহানগরীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরো বলেন, শুধু ঢাকা নয়, সারাদেশে ৬৪ হাজার গ্রামে একটি করে পুকুর খনন করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী রাজউককে অবৈধ ও অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেন।
পানি সম্পদ মন্ত্রী ড্যাপ বাস্তবায়নে কোন ধরণের ছাড় দেওয়া উচিৎ হবে না বলে অভিমত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ