1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ শিক্ষার্থী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৮৭ Time View

রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শিবিরকর্মী সন্দেহে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর নওদাপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতের পর থেকে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে ওই ২৯ জনকে আটক করেছে। আটকরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

তিনি আরো জানান, ছাত্রাবাসে শিবিরের গোপন বৈঠকের সংবাদ পেয়ে ওই অভিযান চালায় পুলিশ। আটকদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ