1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

আইএসের হামলার হুমকিতেই বিমানে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১২৩ Time View

যুক্তরাষ্ট্রে বিমানে হামলার হুমকি দিয়েছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। ওই হুমকির পরই যুক্তরাষ্ট্রে আটটি মুসলিম দেশের বিমানের কেবিনে ল্যাপটপ, ট্যাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর বিবিসির।

যাত্রীবাহী বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিমানের কেবিনে বড় আকারের স্মার্টফোন বহনও নিষিদ্ধ করা হবে।

যুক্তরাষ্ট্র আটটি মুসলিম দেশের বিমানে ইলেকট্রিক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টা পরেই বিমানের কেবিনে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাজ্য। তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি মুসলিম দেশের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে।

ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে লুকিয়ে বিস্ফোরক বহন করে হামলা চালাতে পারে আইএস। এ ধরনের আতঙ্ক থেকেই বিমানে যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

তবে মোবাইল ফোন বা যে কোনো মেডিকেল ডিভাইস বহনে কোনো নিষেধাজ্ঞা আনা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ