1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘শীতের শুরুতেই জাতীয় শিল্প মেলা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১২৮ Time View

আগামী শীতের শুরুতেই দেশে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী জাতীয় শিল্প মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাতকালে তিনি এ তথ্য জানান।

এর আগে বৈঠকে বিসিআইয়ের নেতারা শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে জাতীয় শিল্প মেলা আয়োজনের প্রস্তাব দেন। তারা বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানার অব্যবহৃত জমিতে সরকারি,বেসরকারি অংশীদারিত্বে নতুন শিল্প স্থাপন এবং নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে বেশ কিছু সংশোধনের প্রস্তাব তুলে ধরেন।

এসময় শিল্পমন্ত্রী বলেন, শিল্পখাতে অর্জিত অগ্রগতি তুলে ধরতে এ মেলার আয়োজন করা হবে। আগামী শীতের শুরুতে অর্থাৎ চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে এ মেলা অনুষ্ঠিত হবে। এর ফলে দেশীয় পণ্যের বাজার প্রসারের পাশাপাশি শিল্পখাতে গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকার বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে সংশোধনের প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার জন্য প্রেরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহসভাপতি রঞ্জন চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা, প্রীতি চন্দ্রবর্তী, রেহানা বেগম, আবুল কালাম ভূঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ