1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ঈদে আসছে জিৎ-ফারিয়ার বস ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১৭৮ Time View

সুপারহিট ‘বাদশা দ্য ডন’ ছবির জুটি জিৎ-ফারিয়াকে নিয়ে এবার নির্মিত হচ্ছে ‘বস ২’। এই ছবিতে বাড়তি চমক হিসেবে থাকছে ওপার বাংলার ‘পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত অভিনেত্রী শুভশ্রী।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় মূলত এই তিন তারকাকে নিয়েই নির্মিত হচ্ছে হাইভোল্টেজ ধামাকা ‘বস ২’। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব।

ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্র জানায়, আগামী ঈদুল ফিতরে মুক্তি দেয়া হবে। সেই লক্ষে ব্যাংককে প্রথম লটের শুটিং শেষ করা হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন জিৎ, ফারিয়া, শুভশ্রী সবাই। আগামী মাস থেকে বাংলাদেশে-কলকাতায় বস ২’র বাকি অংশের শুটিং হবে।

‘বস ২’ ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত, বাংলাদেশের অমিত হাসান, সীমান্ত প্রমুখ। ‘বস ২’ ছবির নির্মাতা-কলাকুশলীরা আশা করছেন, বস ২ ঈদে রেকর্ড পরিমাণে ব্যবসা করবে।

প্রসঙ্গত, ‘বস ২’ ছবির প্রথম লটের শুটিং শেষ করে আজ বুধবার (২২ মাচ) ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ