1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

হঠাৎ বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৮৯ Time View

নওগাঁয় হঠাৎ বৃষ্টিতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির কারণে ইটের দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন ইটভাটার মালিকরা।

সোমবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে ইটভাটার  এ ক্ষতি হয়েছে। এতে ভাটার আঙিনায় থাকা কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। অনেক আধা শুকনা ইটে বৃষ্টির পানিতে দাগ পড়েছে। ইটভাটাগুলোতে কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় এ ক্ষতির সম্মুখিন হতে হয়েছে।

বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট। আবার কোনো কোনো ইটভাটায় সাজিয়ে রাখা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখায় কিছুটা রক্ষা পেয়েছে।

প্রতিটি ইট তৈরি থেকে শুরু করে চিমনিতে ঢুকানো পর্যন্ত প্রায় সাড়ে তিন টাকা খরচ হয়। সে হিসেবে জেলার ১১টি উপজেলায় প্রায় ১২০টি ইটভাটায় প্রায় ছয় কোটি টাকার ক্ষতি  হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় এখন বাড়তি সময়, শ্রমিক ও টাকা গুণতে হবে মালিকদের। নষ্ট ইটগুলো আঙিনা থেকে সরিয়ে পুনরায় পানি দিয়ে নরম করে ইট তৈরি করতে হবে। এছাড়া বৃষ্টিতে আঙিনা নষ্ট হলে কয়েকদিন শ্রমিকদের বসে বসেও পারিশ্রমিক দিতে হয় মালিকদের।

nowgabricks

সদর উপজেলার মৌসুমি ব্রিক্স প্রোঃ মওরিন আহসান জেবা বলেন, তিনটি আঙিনায় প্রায় দেড় লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে প্রায় পাঁচ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে। সাজিয়ে রাখা ইট পলিথিন দিয়ে রাখায় কিছুটা রক্ষা পেয়েছে। তবে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় ইটের দাম কিছুটা বাড়তে পারে।

বরুনকান্দি গ্রামের মেসার্স এবিসি বিক্স প্রোঃ আবুল কালাম আজাদ জানান, তার দুটি ইটভাটায় প্রায় সাড়ে তিন লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা এই কাঁচা ইট বাঁচাতে পারেনি। কয়েকদিন পরই এগুলো চিমনির মধ্যে দেয়ার কথা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ২৫ হাজার টাকা।বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় আবার নতুন করে শ্রমিক দিয়ে ইটগুলো সরাতে হবে।

জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিউ লাভা বিক্স প্রোঃ ফারুক হাসান জানান, সন্ধ্যা থেকে কয়েক দফা হঠাৎ বৃষ্টি হওয়ায় ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার কম বেশি সব জায়গায় বৃষ্টি হয়েছে। তার নিজেরও প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ