1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

এভারেস্টের চূড়ায় ওঠা নিয়ে মিথ্যাচার রুখতে পদক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৮৪ Time View

গত বছর ভারত থেকে যাওয়া দুই পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার দাবি করেছিলেন। তবে তাদের সেই চূড়ায় ওঠার ছবি ভুয়া ছিলো বলে অভিযোগ ওঠে। এরপর তাদের দশ বছরের জন্য নেপালে পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার। খবর বিবিসি।

বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবেই মিথ্যাচার করেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে। সেটি ঠেকানোর ব্যবস্থা নিচ্ছে নেপাল সরকার।

চলতি বছর যারা মাউন্ট এভারেস্টে আরোহণ করবেন তাদের জিপিএস ট্র্যাকিং ডিভাইস দেবে নেপালের সরকার। ফলে কোনো পর্বতারোহী বিপদে পড়লে তাকে খুঁজে পাওয়া সহজ হবে।

কিন্তু একই সাথে এভারেস্টের চূড়ায় না উঠেই অনেকে তার যে দাবি জানিয়ে থাকেন সেটিও এই যন্ত্র দিয়ে ধরে ফেলা যাবে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি যদি এবছর সফল হয় তাহলে আগামী বছর থেকেই পর্বতারোহীদের জন্য এ ধরনের যন্ত্র বহন বাধ্যতামূলক করা হবে।

হিমালয়ের বিভিন্ন পর্বতের চূড়ায় ওঠার মূল মৌসুম হলো এপ্রিল ও মে মাস। শত শত পর্বতারোহী প্রতিবছর এই সময় নেপালে পাড়ি জমায়। এবছর এই মৌসুম শুরুর আগে বহু পর্বতারোহী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ