1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

স্বপদে ফিরছেন রাসিক মেয়র বুলবুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৮০ Time View

খুব শিগগিরই স্বপদে ফিরছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তাকে স্বপদে ফেরাতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

চূড়ান্ত রায়ের এ কপি মন্ত্রণালয় ছাড়াও সোমবার রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এর ফলে খুব শিগগিরই বুলবুল ফের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে ফিরছেন বলে আশাবাদি তার ঘনিষ্ঠজনেরা।

বিষয়টি নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন বুলবুল জাগো নিউজকে বলেন, তাকে বরখাস্ত করা হয়েছে আইন লঙ্ঘন করে। এ সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে অবৈধ ঘোষিত হয়েছে। আদালত থেকে রায়ের কপিও মন্ত্রণালয়ে চলে গেছে। এখন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা এ সংক্রান্ত চিঠি কখন ইস্যু করবে সেটার দিকে রাজশাহীর মানুষ তাকিয়ে রয়েছেন।

এদিকে, মোসাদ্দেক হোসেন বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল গণমাধ্যমকে জানান, গত ৫ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের দাখিল করা এ সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে দেন।

চূড়ান্ত এ রায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুলকে বরখাস্ত করা ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে ‘দায়িত্বপ্রাপ্ত মেয়র’ হিসেবে দায়িত্ব প্রদানকে চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের ফলে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পদে ফিরতে সব আইনি বাধা অপসারিত হয়।

জানা গেছে, মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশকে অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত বছর ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

এরপর রায়ের অনুলিপি সংযুক্ত করে বুলবুল দায়িত্ব ফিরে পাওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। কিন্তু সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দাখিল করে। কিন্তু ৫ মার্চ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে বুলবুলের বরখাস্ত আদেশ চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতার একাধিক মামলায় কারাগারে যাওয়ার পর ২০১৫ সালের ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র হন নিযাম উল আযীম।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। শপথ নেয়ার পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল।

সরকারবিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্তত ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও রাজশাহী নগর বিএনপির সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ