1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৪৮ Time View

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় স্কুলছাত্রসহ আহত হয়েছে আরও পাঁচজন। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক বুড়িচং উপজেলার গনেষপুর গ্রামের মহরম আলীর ছেলে  আবদুল খালেক (৫৫) এবং সিএনজির যাত্রী একই উপজেলার এদবারপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে মিজান (৩৪)।

হাইওয়ে পুলিশ জানায়, রামপুর এলাকায় ময়নামতি থেকে কংশনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক এবং সিএনজির এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন নিহত মিজানের ভাই রাশেদ এবং একই গ্রামের স্কুলছাত্র আসিফ।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, দুপুরের দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ