1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৩১ Time View

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মাহফুজ আলম বিপ্লবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর মুলাটোল আমতলা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিপ্লব ওই এলাকার কেরামত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের কাজী নুরুল ইসলামের মেয়ে সিরাজুম মনিরার (২৩) সঙ্গে তিন বছর পূর্বে বিয়ে হয় বিপ্লবের।

বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন বিপ্লব। এনিয়ে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো মনিরাকে। একপর্যায়ে মনিরার বাবা মেয়ের সুখের জন্য ৫ লাখ টাকা যৌতুক দেয়। এতে বিপ্লব ও তার মা শাপলা বেগম (৫০) সন্তুষ্ট না হয়ে আরও এক লাখ টাকা দাবি করেন। কিন্তু মনিরা রাজি না হলে রোববার রাত ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে বাড়ি থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মনিরার ভাই বেলাল হোসেন বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ