1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

নগর ও অঞ্চল পরিকল্পনা আইনের খসড়া অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৮৩ Time View

জমির অপরিকল্পিত ব্যবহার ঠেকাতে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে আদেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

আইনটি কার্যকর হলে কোনো সরকারি-বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো জমি ব্যবহার বা উন্নয়নকাজের জন্য উপদেষ্টা পরিষদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এর ফলে ভূমির অপরিকল্পিত ব্যবহার বন্ধ হবে।

সূত্র জানায়, স্থানীয় সরকারগুলো নিজস্ব আইনে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা করে থাকে। কিন্তু মাস্টারপ্ল্যান অনুমোদন করার কোনো বিধান এতদিন তাদের ছিল না। ফলে যত্রতত্র অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ