1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৬২ Time View

ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় ওয়াবদুল কাদের বলেন, ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে। যেটি শুরু করেছিলেন জিল্লুর রহমান। উনার মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভৈরবকে জেলা করার প্রক্রিয়া থেমে যায়নি বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সরকার সময় সুযোগ মতো ভৈরব জেলা গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, জিল্লুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক। আজকের দিনে আমরা যখন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক খুঁজি তখন জিল্লুর রহমান নিজেই তার নিজের উদাহরণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ